• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৃষ্ণগোপাল বসু

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কৃষ্ণগোপাল বসু

কৃষ্ণগোপাল বসু (১৯২১ – ১১.১২.১৯৭৪) বেলেঘাটা-কলিকাতা। পিতা ‘কবিরত্ন’ জয়গোপাল মানিকতলা এথেনিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা ও সহকারী প্ৰধান শিক্ষক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি কে.জি. বসু নামে সুপরিচিত হয়েছিলেন। ১৯৩৯ খ্রী. ম্যাট্রিক পাশ করে বেলেঘাটার একটি ফ্যানের কারখানায় মজদুরের চাকরি নেন। পরে বি.কম. পাশ করেন। ১৯৪১ খ্রী. ডাক ও তার বিভাগে চাকরি নিয়ে ১৯৪৬ খ্রী. ঐতিহাসিক ডাক-তার কর্মীদের ধর্মঘটের নেতৃত্ব দেন। ১৯৪৯ ও ১৯৫০ খ্রী যথাক্রমে ৪ মাস ও ১ বছর জেলে আটক থাকেন এবং চাকরি থেকে বরখাস্ত হন। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ১৯৬০ ও ১৯৬৮ খ্রী. ধর্মঘটেরও নেতৃত্ব দিয়েছিলেন। তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রমিক কর্মচারী এবং আধা-সরকারী ও বেসরকারী শ্রমিক-কর্মচারী আন্দোলনের অন্যতম সংগঠক ও নেতা, ১২ই জুলাই কমিটির প্রতিষ্ঠাতা-নেতা এবং কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের কো০অর্ডিনেশন কমিটির সভাপতি ছিলেন। ১৯৬৯ খ্ৰী. বিধান সভার সদস্য নির্বাচিত হন।

Category: চরিতাভিধান
Previous Post:কৃষ্ণকুমার মিত্র
Next Post:কৃষ্ণচন্দ্ৰ ভট্টাচাৰ্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑