• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৃষ্ণচন্দ্র মিস্ত্রী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কৃষ্ণচন্দ্র মিস্ত্রী

কৃষ্ণচন্দ্র মিস্ত্রী (১৮০৭ – ১৮৫০) কৃষ্ণচন্দ্র ও তাঁর পিতা মনোহর দু’জনেই অক্ষর ও প্রতিবিম্বখোদাই-বিদ্যায় বিশেষ দক্ষ ছিলেন। সীসার ওপর অক্ষর ও কাঠের ওপর প্রতিবিম্ব খোদাইয়ের কাজে তিনি যেমন পারদর্শী ছিলেন, তেমনই সোনা-রূপার ওপর সূক্ষ্ম কাজের অলঙ্কার-নির্মাণেও নিপুণ ছিলেন। শ্ৰীরামপুরে পিতৃ-প্রতিষ্ঠিত যন্ত্রালয় থেকে যে পঞ্জিকা প্রকাশিত হত তার সমস্ত প্ৰতিবিম্বই তিনি নিজে তৈরী করতেন। স্বয়ং উদ্ভাবিত লৌহময় যন্ত্রের সাহায্যে তিনি পুস্তকাদি প্রকাশ করতেন। প্ৰথম বাংলা অক্ষর প্রস্তুতকারী পঞ্চানন কর্মকার তারই মাতামহ ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:কৃষ্ণচন্দ্ৰ ভট্টাচাৰ্য
Next Post:কৃষ্ণচন্দ্র রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑