• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কিরূপ সাধনের বলে অধর ধরা যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কিরূপ সাধনের বলে অধর ধরা যায়

কিরূপ সাধনের বলে অধর ধরা যায়।
নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়।।

শাক্ততত্ত্ব সাধন করে
পেত যদি সে চান্দে রে
অজপা গুদড়ি টানে
কুলের বাহির হয় সেই চরণ-বাঞ্ছায়।।

বৈষ্ণবের ভজন ভাল
তাই বলিয়ে ভক্তি ছিল
ব্রহ্মজ্ঞানী যারা
সদায় বলে তারা
শাক্ত-বৈষ্ণবের নাহ মুল পরিচয়।।

শুনে ব্ৰহ্মজ্ঞানীর বাক্য
দরবেশে করে তর্ক
বস্তু-জ্ঞান যার নাই
নাম-ব্রহ্মে কি পায়
লালন কয়, দরবেশে এ কি কথা কয়।।

———————
লালন ফকির কবি ও কাব্য, পূ ১৮৫; বাংলা বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৭৪
‘লালন-গীতিকা’য় অন্তরার ১ম চরণে ‘শাক্ততত্ত্ব’ স্থলে ‘পঞ্চতত্ব’; ৪র্থ চরণে ‘অচলা’ স্থলে ‘অবলা’ এবং সঞ্চারীর ৫ম চরণে ‘মূল’ স্থলে ‘স্বয়ং’ কথান্তর আছে।–পৃষ্ঠা ৩৫।
গানটির সুর-কাঠামো অত্যন্ত সুবিন্যস্ত ও সুসংহত; ছন্দ রীতিও স্বচ্ছন্দ ও সুষমামণ্ডিত।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কুলের বউ হয়ে মনা আর কতদিন
Next Post:কি সাধনে আমি পাই গো তারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑