• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুলের বউ হয়ে মনা আর কতদিন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কুলের বউ হয়ে মনা আর কতদিন

কুলের বউ হয়ে মনা আর কতদিন
থাকবি ঘরে।
যাও না চলে ঘোমটা ফেলে
সাধ বাজারে।।

কুলের ভয়ে কাজ হারাবি, কুল নিবি
কি সঙ্গে করে।
পস্তাবি শ্মশানে যেদিন
ফেলবে তোরে।।

দিসনে আঁটির কড়ি, নড়ানড়ি
হও ফেরে।
তুই থাকবি ভাল, পরকাল
যাবে দূরে।।

কুলের গৌরব হয় যার, কুল মান তার
বাড়ায় রে!
গুরু সদয় হয় না তায়, লালন বেড়ায়
কুল ঢেকে রে।।

—————
বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ৩১৯
গানটির আঙ্গিক সৌষ্ঠব ও ছন্দ-চাতুর্য অপূর্ব। শুধু চরণান্ত মিল নয়, চরণে চরণে আন্তঃমিল দিয়ে নৃত্যের দোলা ও ছন্দ-স্পন্দন সৃষ্টি করা হয়েছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কারে বলে অটল-প্রাপ্তি ভাবি তাই
Next Post:কিরূপ সাধনের বলে অধর ধরা যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑