• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি সাধনে আমি পাই গো তারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কি সাধনে আমি পাই গো তারে

কি সাধনে আমি পাই গো তারে।
ও সে ব্ৰহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে।।
শূন্য শিখর যার নির্জন গোফা
স্বরূপে সেই তো চন্দ্রের আভা
ও সে আভা ধরতে চাই
হাতে নাহি পাই
কেমনে সে রূপ যায় গো সরে।।

জেনে শাস্ত্র ভাল কেহ কেহ
পঞ্চতাত্ত্বিক হলে জানতে পায় সেহি
ও সে পঞ্চতত্ত্বের ঘর
সেও তো অন্ধকার
নিরপেক্ষ সেই হয় বিচারে।।

গুরুপদে আজ হইত মরণ
তবে বুঝি সফল হইত জীবন
ভাবিয়ে লালন কহে
ও রে আমার ভাগ্যে
তা তো ঘটল নারে।।

———————
লালন-গীতিকা, পৃ. ১৭০
রবীন্দ্র-সদনে রক্ষিত খাতায় (খাতা-২/গান-১৭২) ধুয়া ও অন্তরা সংকলিত হয়েছে। এখানে অন্তরার ১ম চরণে ‘শূন্য শিখর’ স্থলে ‘স্বর্ণ শিখর’ কথান্তর আছে। – লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৮৯। ‘বাংলার বাউল ও বাউল গানে’ ধুয়া ও অন্তরা ছাড়াও নিম্নরূপ আভোগ স্তবকটি সংকলিত হয়েছে :
তিন রসের সাধন কর
রূপ-স্বরূপের তত্ত্ব ধর
লালন কয়, তবে যদি পার
প্ৰাণ জুড়াতে সে রূপ হেরে।। – পৃ. ৫৮
বলা বাহুল্য, মতিলাল দাশের সংগ্রহের সাথে এর কোন মিল নেই। স্তবক-বিন্যাসেও ঈষৎ পার্থক্য আছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কিরূপ সাধনের বলে অধর ধরা যায়
Next Post:কি সাধনে পাই গো তারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑