• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি 
                            শুধাই কার কাছে। 
কোন প্রেমে সে আল্লা নবী
                            মিশলো মেয়ারাজে।। 

মেয়ারাজ ভাবেরি ভুবন 
গুপ্ত ব্যক্ত আলাপ দুই জন 
               কে পুরুষ আকার, 
               কে প্রকৃতি তার 
                            প্রমাণ কি পেয়েছে।। 

কোন প্রেমের প্রেমী ফাতিমা
করে সাঁইকে পতি ভজনা 
               কোন প্রেমের দায় 
               ফাতিমাকে সাঁই 
                            মা বোল বলেছে।। 

কোন প্রেমে গুরু ভব-তরী 
কোন প্রেমে শিষ্য হয় কাণ্ডারী 
               না জেনে লালন 
               প্রেমের উদ্দীপন 
                            পীরিতি করে মিছে।।

————
লালন গীতিকা, পৃষ্ঠা ১৬৩-৬৪
‘লালন-সঙ্গীত’ গ্রন্থে শব্দগত কথান্তর আছে। ভণিতাটি এভাবে লেখা হয়েছে : “না ভেবে লালন/ প্রেমের অম্বেষণ/ ভবে পীরিত করে মিছে।।” পৃষ্ঠা ১৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:তুই বললে (কখনও জানতে চাসনি তোকে কতো খুঁজেছি যে কিভাবে)
Next Post:নীচে পদ্ম চরক বাণে যুগল মিলন চাঁদ চকোরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑