• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীচে পদ্ম চরক বাণে যুগল মিলন চাঁদ চকোরা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » নীচে পদ্ম চরক বাণে যুগল মিলন চাঁদ চকোরা
নীচে পদ্ম চরক বাণে যুগল মিলন 
               চাঁদ চকোরা
সূর্যের সুসঙ্গে কমল 
কিরূপে হয় যুগল মিলন
জানলি না মন, হলি কেবল 
               কামাবেশে মাতোয়ারা।।

স্ত্রী পুংলিঙ্গ ভবে 
নপুংসক না সম্ভবে
যে লিঙ্গ ব্রহ্মাণ্ড 'পরে
কি দিব তুলনা তারে।
রসিক জনা জানতে পারে 
               অরসিকে চমৎকারা।।

সামর্থ্যকে পূর্ণ জেনে
বসে আছো সেই গুমানে
যে রতিতে জন্মে মতি
সে রতির কি আকৃতি
যারে বলে সুধার পতি
               ত্রিলোকের সেই নিহারা।।

শোণিত শুক্র চম্পাকলি
কোন স্বরূপ কাহারা বলি।
ভৃঙ্গ রতির কর নিরূপণ
চম্পাকলির অলি যে জন।
গুরু ভেবে কহে লালন 
               কিসে যাবে তারে ধরা।।

———————
বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ২৯৪
এই গানের সু-কাঠামো কিছুটা ভিন্নধর্মী। স্তবকের চরণ-সংখ্যা বেশি। ৬ চরণের এই স্তবরক ছন্দ-রীতি খখ গগক। এরূপ ছন্দে লালন কম গানই রচনা করেছেন।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
Next Post:লাগল ধুম প্রেমের থানাতে মনচোরা পড়েছে ধরা

Reader Interactions

Comments

  1. সাকিব হোসেন

    February 20, 2025 at 1:26 pm

    কেউ কি এই গানটা এক্সপ্লেইন করতে পারবেন!?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑