• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুই বললে (কখনও জানতে চাসনি তোকে কতো খুঁজেছি যে কিভাবে)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » তুই বললে (কখনও জানতে চাসনি তোকে কতো খুঁজেছি যে কিভাবে)


কখনও জানতে চাসনি তোকে কতো খুঁজেছি যে কিভাবে
কখনও ডুবুরির বেশে রাঙ্গা মাটি পথ শেষে কতো কিভাবে
কখনও বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে
তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুম কাতুরে।।

তুই বললে কথা শীতের রোদ হীন দুপুর
রোদ জ্যোৎস্নায় মেখে রুপো হয়ে যেতো… হয়ে যেতো
তুই বললে কথা অমাবস্যার রাতও
আকাশের কালো চিঁরে আলো জ্বেলে দিত… জ্বেলে দিত

তুই বললে তুই বললে তুই বললে
তুই বললে তুই বললে তুই বললে

আজ হতে অনেক শীত বসন্ত আগে
আমার সব মন খারাপের রাতে।।
রাত জোনাকির মিষ্টি গানে ঘুম পারাতিস আমায় এনে
ঘুম ভাঙ্গাতিস আমার কানে প্রজাপতির কলতানে
হাত বাড়াতিস আজ হতে অনেক আগে

কখনও দেখতে চাসনি আমি দেখতে চেয়েছি কিভাবে
যেভাবে গাছের ফাঁকের কোনও চাঁদের আলোয় পথ দেখাবে
কখনও শুনতে চাসনি তোকে বলতে চেয়েছি যেভাবে
বলেছি তোর কানে কিন্তু গোপনে ভোরের আজানে

তুই বললে কথা সেদিন চৈত্র মাসও
অকালে বসন্তের ফুলে ভরে যেতো… ভরে যেতো
তুই বললে কথা শিউলি ফুলের কুঁড়ি
ভোরের বদলে বিকেলে তারা ফুটে যেতো… ফুটে যেতো

তুই বললে কথা শীতের রোদ হীন দুপুর
রোদ জ্যোৎস্নায় মেখে রুপো হয়ে যেতো … হয়ে যেতো
তুই বললে কথা অমাবস্যার রাতও
আকাশের কালো চিঁরে আলো জ্বেলে দিত … জ্বেলে দিত

তুই বললে তুই বললে তুই বললে
তুই বললে তুই বললে তুই বললে

তুই বললে তুই বললে তুই বললে
তুই বললে তুই বললে তুই বললে

————-

অর্ণব চৌধুরী

Category: ব্যান্ড ও পপTag: অর্ণব চৌধুরী
Previous Post:হেদোলা সুন্দরি প্রেমের আগরি শুনহ নাগর কথা
Next Post:নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑