• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলে

কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলে।
সে রূপ দেখলে নয়ন যায় ভুলে।।
ফণি-মণি সৌদামিনী জিনি
                        এরূপ উজলে।।
            অস্থি-চর্ম শূন্যরূপ
            আছে মহারসের কূপ
                        বেগে ঢেউ খেলে।
ও তার এক বিন্দু অপার সিন্ধু
                        হয়রে এ ভূমণ্ডলে।
            দেহের দল পদ্ম যার
            উপাসনা নাই গো তার
                        কোথা কি মেলে।
তীর্থ-ব্রত যার জন্য এই দেহে তার
                        সব মেলে।।
            রসিক যারা সচেতন
            রস-রতি টেনে উজান
                        রূপ উদয় পেলে।
লালন গোঁড়া লেঙটি এড়া
                        মিছে বেড়ায় রূপ ভুলে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২১৬
‘বাংলার বাউল ও বাউল গানে’ অন্তরার ‘স্বর্ণরূপ’ স্থলে ‘শূন্যরূপ’ কথান্তর আছে। তা ছাড়া সঞ্চারী ও আভোগ এভাবে লিখিত হয়েছেঃ
            উপাসনার নাই গো তার
            দেহের সাধন সর্বসার
            তীর্থ ব্রত যার জন্য 
                        এ দেহে তার সব মিলে।।
            রসিক যারা সচেতন
            রস-রতি টেনে সে জন
                        রূপে উদয় খেলে।
            লালন গোঁড়া লেংটি এড়া
                        মিছে বেড়ায় রূপ ভুলে।।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১০১-০২
‘লালন গীতিকা’য় আভোগের ৩য় চরণ “উজ্জ্বল রূপে উদয় খেলে” রূপে লিখিত হয়েছে। পৃ. ৯৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
Next Post:কিবা শোভা দ্বিদলের ‘পরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑