• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কিবা শোভা দ্বিদলের ‘পরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কিবা শোভা দ্বিদলের ‘পরে

কিবা শোভা দ্বিদলের ‘পরে।
এক রাশ মণি-মাণিক্যের রূপ ঝলক মারে।।
আলোক-সম্ভব সে নিত্য গোলক
তাহে বিরাজ করে পূর্ণ ব্রহ্মলোক;
            হলে দ্বি-দল নির্ণয়
            সব জানা যায়
বাধা থাকে না সাধন-দ্বারে।।
শত কিংবা সহস্রদল
রস-রতি করে চলাচল;
            দ্বি-দলেতে স্থিতি
            বিদ্যুত্‌ আকৃতি
ষড়-দলে সে তো ষড়তত্ত্ব হয়
দশম দলে মৃণাল-গতি গঙ্গা বয়;
            ও যে তীর-ধারা তার
            শ্রীগুণ বিচার
লালন বলে, গুরু অনুসারে।।


বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১০৫
কথান্তরঃ
            কিবা শোভা দ্বি-দলে ‘পরে।
রস মণি-মাণিক্যের রূপ ঝলক মারে।।
আবিম্ভ স্তম্ভেতে অনিত্য গোলক
বিরাজ করে তাহে পূর্ণ ব্রহ্মলোক;
            হলে দ্বি-দল নির্ণয়
            সব জানা যায়
প্রসঙ্গ থাকে না সাধন-দ্বারে।।
শত কিংবা সহস্রদল
রস-রতি  রূপে করে চলাচল;
            দ্বি-দলে স্থিতি
            বিদ্যুত্‌ আকৃতি
ষড়-দলে বারাম যোগাল তারে।।
ষড়-দলে সে তো ষড়তত্ত্ব হয়
দশম দলে মৃণাল-গতি গঙ্গা বয়;
            ও গো তিরোধারা তার
            শ্রীগুণ বিচার
লালন বলে গুরু অনুসারে।।

লালন-গীতিকা, পৃ. ১৫৫-৫৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলে
Next Post:কিসে আর বোঝাই মন তোরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑