• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা

কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।।
শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা।।
           অনন্ত কুঠরি থরে থর
           চারদিকে আয়না-মহল তার
হাওয়ার পথ নাই, রূপ দেখা যায় মণি-মাণিক্যের ছটা।।
           যেদিন যাবে রসিক চাঁদ সরে
           হাওয়ার প্রবেশ হবে সেই ঘরে
নিভাইলে রসের বাতি ভেসে যাবে সব ঘটা।।
           দেখিতে বাসনা যার হয়
           দিল-দরিয়ায় ডুবলে দেখা যায়
লালন বলে, কল ছুটিলে কার আর দেখবি কেটা।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২০৪
এখানে ধুয়ার পূরণবাচক চরণ নেই। “লালন-গীতিকা” থেকে চরণটি গৃহীত হয়েছে। এ গ্রন্থে ভনিতার পদটি এভাবে লেখা হয়েছেঃ “লালন বলে, কল ছুটিলে দেখবি আয় মন রে কেটা।”-পৃ. ১২২-২৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কয় দমেতে বাজে ঘড়ি করবে ঠিকানা
Next Post:কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑