• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কয় দমেতে বাজে ঘড়ি করবে ঠিকানা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কয় দমেতে বাজে ঘড়ি করবে ঠিকানা

কয় দমেতে বাজে ঘড়ি করবে ঠিকানা।
কয় আজ দিন রজনী চলছে বল না।।
            দেহের খবর যে জন করে
            অনেক রূপ সে দেখতে পারে
            অনেক রূপ হাওয়ায় চলে রে
                        কি আজব কারখানা।।
            দেহ-তলায় ঘড়ি ঘোরে
            শব্দ হয় শব্দের ঘরে
            ও আর কলকাঠি মুকুলের দ্বারে
                        দমে আসল চেনা।।
            দমের সঙ্গে কর সম্মিলন
            অজান খবর জানবি রে মন
            বিনয় করে বলছে লালন
                        ঠিকের ঘরে ভুল না।।


লালন-গীতিকা, পৃ. ১০৬-০৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মুরগির গোশত রান্না
Next Post:কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑