• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপন ঘরের খবর লে না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আপন ঘরের খবর লে না

আপন ঘরের খবর লে না।
অনায়াসে দেখতে পাবি
            কোনখানে কার বারামখানা।।
কোমল ফোটা কারে বলি
কার মোকাম তার কোথায় গলি
কোন সময় পড়ে ফুলি
            মধু খায় সে অলি জনা।।
অন্য জ্ঞান যার সখ্য মোক্ষ
সাধক উপলক্ষ
অপরূপ তার বৃক্ষ
            দেখলে চক্ষের পাপ থাকে না।।
শুষ্ক নদীর শুষ্ক সরোবর
তিলে তিলে হয় গো সাঁতার
লালন কয়, কৃতি-কর্মার
            কি কারখানা।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২১২
‘লালন গীতিকা’য় সঞ্চারীর ৩য় চরণে ‘বৃক্ষ’ স্থলে ‘ব্রহ্ম’ এবং আভোগের ১ম চরণে ‘শুষ্ক সরোবর’ স্থলে ‘সুখ সরোবর’ কথান্তর আছে।-পৃ. ৩২

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আঠার মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই
Next Post:আবহায়াতের নদী কোনখানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑