• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঠার মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আঠার মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই

আঠার মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই।
নাহি তেল তার নাহি তুলা আজগুবি হয়েছে উদয়।।
            মোকামের মধ্যে মোকাম
            শূন্য শিখর বলি যার নাম
            বাতির লুন্ঠন সেথায় সুদন
            ত্রিভুবনে কিরণ দেয়।।
            দিবানিশি আট প্রহরে
            এক রূপে চার রূপ ধরে
            বর্ত থাকতে দেখলি নারে
            ঘুরি মলি বেদের বিধায়।।
            যে জানে সে বাতির খবর
            ছুটেছে তার নয়নের ঘোর
            সিরাজ সাঁই কয়, লালন রে তোর
            দৃষ্ট হয় না মনের দ্বিধায়।।


লালন-গীতিকা, পৃ. ১৫৫

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আজব আয়না-মহল মণি গভীরে
Next Post:আপন ঘরের খবর লে না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑