• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আবহায়াতের নদী কোনখানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আবহায়াতের নদী কোনখানে

আবহায়াতের নদী কোনখানে।
আগে জিন্দাপীরের খান্দানে যাও
           দেখিয়ে দিবে সন্ধানে।।
সেই নদীর পিছল ঘাটা
চাঁদ কোটালে খেলছে রে ভাটা
দীন দুনিয়া জোড়া একটা
           মীন আছে তার মাঝখানে।।
মওলার মহিমা রে এমনি
ও সে নদীতে বয় পরশে শুনি
           অমর হবে সেই জনে।।
আবহায়াতের মর্ম যে জন পায়
উপাসনার সীমা তারি হয়
সিরাজ সাঁইর আদেশ তাই
           অধীন লালন ফকির ভনে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২২১;
লালন-গীতিকা, পৃ. ১৩৫-৩৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আপন ঘরের খবর লে না
Next Post:আমার দেহ-নদীর বেগ থাকে না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑