• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এখন আর ভাবলে কি হবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এখন আর ভাবলে কি হবে

এখন আর ভাবলে কি হবে।
কৃতি-কর্মার লেখাপড়া আর কি ফিরিবে।।
             তুষেতে পাড় কেউ যদি দেয়
             আর কি তাতে দানা বের হয়;
             মন হল সেই তুষের ন্যায়
                          বস্তুহীন ভবে।।
             কর্পূর উড়ে যায় সে যেমন
             গোলমরিচ মিশায় তার কারণ;
             মন হল গোলমরিচ তেমন
                          বস্তু কেন যাবে।।
             কথার চিড়ে, হাওয়ার দধি
             ফলার দিলে নিরবধি
             লালন বলে তেমনি প্রাপ্তি
                          কেন না পাবে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২৫৬-৫৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:এ দেশেতে এই সুখ হল
Next Post:কোপ্তা দিল নওয়াজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑