• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ দেশেতে এই সুখ হল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এ দেশেতে এই সুখ হল

এ দেশেতে এই সুখ হল
           আবার কোথা যাই না জানি।
পেয়েছি এক ভাঙ্গা নৌকা
           জনম গেল ছেঁচতে পানি।।
কার বা আমি, কেবা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নাই তার,
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
           উদয় হয় না দিনমণি।।
আর কি রে এই পাপীর ভাগ্যে
দয়াল চান্দের দয়া হবে
কতদিন এই হালে যাবে
           বহি এ পাপের তরণী।।
কার দোষ দিব এ ভুবনে
হীন হয়েছি ভজন-গুণে
লালন বলে, কতদিনে 
           পাব সাঁইর চরণ দুখানি।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৪৮-৪৯
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২২

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আর কি এমন জনম, বসবো সাধুর মেলে
Next Post:এখন আর ভাবলে কি হবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑