• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুগ্ধপোষ্য

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » দুগ্ধপোষ্য

দুগ্ধপোষ্য

গরমকালে শান্তিনিকেতন প্ৰচণ্ড গরম পড়ে। সেই কারণে অনেক শিক্ষক ও ছাত্র গরম সহ্য করতে না পেরে এই সময় বাড়ি চলে যান। ছাত্রদের জন্য বরাদ্দ দুধ এই সময় বাড়তি পড়ে থাকে। কী করা যায়! খাবার ঘরের পরিচালক নিজে এসে একদিন এ কথা জানিয়ে গেলেন রবীন্দ্রনাথকে। সব শুনে রবীন্দ্রনাথ ভাবলেন কিছুক্ষণ, তারপর বললেন, ‘আচ্ছা, শাস্ত্রীমশাই তো শান্তিনিকেতনেই আছেন, তাই না? আর তিনি তো নিরামিষভোজী। তাঁকেই না হয় বেশি করে দুধ দিন।’

খাবার ঘরের পরিচালক রবীন্দ্রনাথের এই কথা শুনে চলে গেলেন। পরের দিন রবীন্দ্ৰনাথ একটি চিঠি লিখে পত্রিবাহকের হাত দিয়ে শাস্ত্রীমশাইয়ের কাছে পাঠিয়ে দিলেন। শাস্ত্রীমশাই চিঠি খুলে পড়লেন, তাতে লেখা—‘শাস্ত্রীমশাই, এখন থেকে আপনার কাছে দৈনিক তিন-চার সেরা দুধ যাবে। আপনাকে দুগ্ধপোষ্য রাখব মনস্থ করেছি।’

এই পত্র পড়ে শাস্ত্রীমশাই মুচকি হাসলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:বিদেশের উপহার
Next Post:কমলের প্রতি রবির উক্তি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑