• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কমলের প্রতি রবির উক্তি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » কমলের প্রতি রবির উক্তি

কমলের প্রতি রবির উক্তি

রবীন্দ্ৰনাথ শান্তিনিকেতনে দেহলীর ওপর থাকতেন। নীচে থাকতেন তার সম্পর্কে নাতি দীনেন্দ্রনাথ ঠাকুর ও দীনুর স্ত্রী কমলা দেবী। একদিন আডল্পর আসরে রবীন্দ্ৰনাথ দীনু ঠাকুরকে বললেন, দ্যাখ দীনু, তোর ঘরের কথা প্রকাশ করে হাটে হাঁড়ি ভাঙার কোনো প্রয়োজন আছে? কমলের সঙ্গে মানে নাত-বৌয়ের সঙ্গে আমার কী রকম আলাপটালাপ হয়, সেটা তো ঘরোয়া ব্যাপার। এই কথাকে কবিতা লিখে বই ছাপানো বড় অন্যায়। কেন তুই বন্ধুবান্ধবদের কাছে। এ কথা বলতে গেলি?’

আড্ডার আসরে অনেকেই উপস্থিত। সকলের সামনে রবীন্দ্ৰনাথ এইভাবে কথা বলায় দীনু ঠাকুর অপ্ৰস্তুতে পড়ে গিয়ে বললেন, ‘আমি কিছুই করিনি, তাছাড়া কবিতাই বা কে লিখিল জানিনা।’

রবীন্দ্ৰনাথ গভীর হয়ে তখন একটা চটি বই বের করে দীনু ঠাকুরের হাতে দিয়ে বললেন, ‘দ্যাখা দ্যাখ, এই প্ৰমাণ।’

দীনু ঠাকুর বইটি হাতে নিতেই সবাই বইয়ের দিকে ঝুঁকে দেখলেন বইটির প্রথম কবিতার শিরোনাম ‘কমলের প্রতি রবির উক্তি’।

এতক্ষণ দীনু ঠাকুর বুঝলেন, রবীন্দ্ৰনাথ রসিকতা করেছেন এবং বোঝা মাত্র দীনু ঠাকুর সহ অন্যরা হেসে উঠলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:দুগ্ধপোষ্য
Next Post:চরণপদ্ম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑