• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিদেশের উপহার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » বিদেশের উপহার

বিদেশের উপহার

সদ্য ইউরোপ ভ্ৰমণ সেরে শান্তিনিকেতনে ফিরেছেন রবীন্দ্রনাথ। দুপুরবেলা তিনি ঘুমোতেন না। বিশ্রাম নিচ্ছেন কোনার্কে। কবিকে নিরিবিলিতে পাবার আশায় শান্তিনিকেতনের অধ্যাপক বিধুশেখর শাস্ত্রী গেলেন কোনার্কে। কবি বিধুশেখরকে দেখে খুশি হয়ে ইউরোপের গল্প শোনাতে লাগলেন। বললেন, কীভাবে বিদেশীরা তাঁকে আদর অভ্যর্থনা করেছেন। কবি বিধুশেখরকে বিদেশীদের দেওয়া বিভিন্ন উপহার দেখালেন। বিধুশেখর খুশি মনে সব কথা শুনলেন ও উপহার দেখলেন। রবীন্দ্ৰনাথ একটি উপহার নিয়ে বিধুশেখরকে বললেন, ‘শাস্ত্রীমশাই, নিন, এটি আপনাকে দিলাম।’

বিধুশেখর বললেন, ‘গুরুদেব, এ নিয়ে আমি কী করব? এ আমার কোনো কাজে লাগবে না।

এ কথা শুনে রবীন্দ্ৰনাথ মজা করে বললেন, ‘জানতাম, আপনি নেবেন না।

রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গ রসিকতা সেইজন্যই তো আপনাকে দিতে চাইলাম। না হলে দিতাম না কি?’

কবির রসিকতায় হেসে ফেললেন বিধুশেখর।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:দুধ খাওয়া দুধ মাখা
Next Post:দুগ্ধপোষ্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑