• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দল সমর্থন

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » দল সমর্থন

তিন বন্ধুর প্রিয় দল অখ্যাত একটা দলের বিপক্ষে খেলে গোহারা হেরেছে। ফলাফল ৪-০! মন খারাপ করে নিজেদের স্থানীয় দলের হারার কারণ গবেষণা করছে তারা—
প্রথম বন্ধু: বুঝলি, সব দোষ ওই ব্যাটা ম্যানেজারের। ব্যাটা কিপ্টুস যদি আর কিছু টাকা ঢেলে বাইরে থেকে ভালো খেলোয়াড় নিয়ে আসত, দেখতি এতক্ষণ নাচতে নাচতে কোমর ব্যথা হয়ে যেত আমাদের!
দ্বিতীয় বন্ধু: আমার কিন্তু তা মনে হয় না। যেসব খেলোয়াড় ছিল, ওরাই যদি ভালো করে খেলত, এতক্ষণ আর এমন হায় হায় করতে হতো না! আসলে এই দুর্দশার জন্য ওই পাঁজি খেলোয়াড়েরাই দায়ী।
তৃতীয় বন্ধু: উহু, আমি মনে করি—ম্যানেজার, কোচ, খেলোয়াড় কারোরই দোষ নেই। সব দোষ আমাদের মা-বাবার। ভেবে দেখ, যদি অন্য কোনো শহরে আমাদের জন্ম হতো তাহলে কি আর এমন একটা দলকে সমর্থন করি?

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:সিট দখল
Next Post:ফাঁকা চেক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑