• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সিট দখল

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » সিট দখল

ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুলের ফাইনাল ম্যাচ। টান টান উত্তেজনা। মাঠে তিল ধারণের ঠাঁই নেই। এর মধ্যে এক দর্শক তার পাশে একটা ফাঁকা আসন নিয়ে বসে আছে। তা দেখে মহা ক্ষ্যাপা অনেকে, ‘ব্যাপার কী আপনার! আমরা এদিকে সিট পাই না, আর আপনি কি না দুটি সিট দখল করে বসেছেন!’ সব শুনেটুনে সেই দর্শক বলল, ‘এটা আমার বন্ধুর সিট।’
‘তো সে কোথায়? বসে না কেন এসে!’
‘বসবে কোত্থেকে! সে তো আজ সকালেই মারা গেল!’
‘সে মারা গেছে! তাহলে এসবের মানে কী? সরুন, আমরা একজন এখানে বসব।’ এবার শক্ত মুখে জবাব দেয় সেই দর্শক, ‘না, আপনি বসতে পারবেন না।’
‘কেন?’
‘এই সিট আমার মারা যাওয়া বন্ধুর ভাইয়ের জন্য রেখেছি।’
‘তো, তাকে ডাকুন, ল্যাঠা চুকে যায়! কোথায় সে, বসে না কেন?’ সেই দর্শক নির্বিকারভাবে জানায়, ‘সে এখন তাঁর ভাইয়ের শবযাত্রায় আছে।’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:যুদ্ধদিনের স্মৃতি – জাহীদ রেজা নূর
Next Post:দল সমর্থন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑