• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফাঁকা চেক

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » ফাঁকা চেক

লিগে চ্যাম্পিয়ন হয়েছে দল। বেশ খোশ মেজাজে আছেন দলের ম্যানেজার। তিনি এক দিন ডেকে পাঠালেন জয়ের নায়ক, স্ট্রাইকার হাসমতকে। আট ম্যাচে ১২ গোল করে মহাতারকা বনে গেছে সে। ম্যানেজার তাকে দেখে একগাল হেসে বললেন, ‘খুব তো খেল দেখালে হে! দলের মালিক তো বেজায় খুশি তোমার ওপর, বোনাসও দিয়েছেন তোমাকে।’ বলেই দুই লাখ টাকার একটা চেক ধরিয়ে দিলেন হাসমতের হাতে। আচমকা দুই লাখ টাকার চেকটা হাতে পেয়ে স্ট্রাইকার হাসমত বিনয়ে গলে গেল। ম্যানেজারের পা ছুঁয়ে সালাম করে বলল, ‘অনেক অনেক ধন্যবাদ ম্যানেজার সাহেব, আসলে আপনাদের কোনো তুলনা হয় না…!’ ম্যানেজারও কম বিনয়ী নন, পান চিবুতে চিবুতে বললেন, ‘না, না, না এ আর এমন কী! সামনে আরও ভালো খেলো, দেখবে দলের মালিক এই ফাঁকা চেকটাতে তখন সত্যি সত্যিই একটা সই করে দেবেন! তখন এক্কেবারে নগদ দুই লাখ! হে হে হে!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:দল সমর্থন
Next Post:মিস করবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑