• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এঁচোড়ের নিরামিষ তরকারি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » এঁচোড়ের নিরামিষ তরকারি

এঁচোড়ের নিরামিষ তরকারি

এঁচোড়, কুটা বাছা ৪ কাপ মরিচ, বাটা ১ চা চা.
পেঁয়াজ , বাটা ১/৪ কাপ গোলমরিচ, বাটা ১/৪ চা চা.
আদা, বাটা ২ চা চা. এলাচ ৪ টি
রসুন, বাটা ১ চা চা. দারচিনি, ২সে.মি. ৩ টুকরা
জিরা, বাটা ২ চা চা তেজপাতা ১টি
ধনে , বাটা ২ চা চা. মেথি ১ চা চা.
হলুদ, বাটা ১ চা চা. সয়াবিন তেল ১/২কাপ

১। এঁচোড় কুটে বীচি আলাদা নাও। বীচির খোসা ছাড়িয়ে আলাদা সিদ্ধ কর। খুব কচি বীচি হলে আলাদা সিদ্ধ করবে না। বাকি এঁচোড় অল্প পানিতে আধা সিদ্ধ কর।

২। তেলে মেথির ফোড়ন দাও। সব বাটা মসলা ও আধা কাপ পানি দিয়ে কষাও। মসলা কষানো হলে এঁচোড়, গরম মসলা, তেজপাতা, ২ চা চামচ লবণ ও পানি এমন আন্দাজে দাও যেন নিরামিষ তরকারি মাখামাখা হয়। ঢেকে মাঝারি আঁচে রান্না কর। মাঝে মাঝে নাড়বে। তেলের উপর উঠলে নামাও।

—————————
সিদ্দিকা কবীর

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: সিদ্দিকা কবীর
Previous Post:এঁচোড় ডাল নিরামিষ
Next Post:মিষ্টি কুমড়া ছোলার ডালের নিরামিষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑