• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এঁচোড় ডাল নিরামিষ

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » এঁচোড় ডাল নিরামিষ

এঁচোড় ডাল নিরামিষ

এঁচোড়, কুটা বাছা ৩কাপ হলুদ, বাটা ১১/২চা চা.
মুগডাল ১/৩ কাপ মরিচ, বাটা ১ চা চা.
মসুর ডাল ১/৩ কাপ জিরা, বাটা ১ চা চা.
খেসারির ডাল ১/৩ কাপ কাঁচামরিচ ৪ টি
আদা, বাটা ১ চা চা. পেঁয়াজ, কুচি ২ টি
রসুন, বাটা ১/২ চা চা. সয়াবিন তেল ১/৪কাপ

১। এঁচোড় আধা সিদ্ধ কর।

২। ডাল ধুয়ে রাখ। এঁচোড়ের জন্য যে কোন ৩-৪ রকমের ডাল নেয়া যায়।

৩। একটি হাঁড়িতে আধা সিদ্ধ এঁচোড়ের সাথে ডার, বাটা মসলা মিশাও। এমন আন্দাজে পানি দাও যেন ডাল-এঁচোড়ের সমান সমান হয়। কাঁচামরিচ দিয়ে ঢেকে মাঝারি আঁচে সিদ্ধ কর। ডাল সিদ্ধ এবং এঁচোড় নিরামিষ মাখা মাখা হলে নামাও। তেলে পেঁয়াজ লাল করে বাগড় দাও।

—————————
সিদ্দিকা কবীর

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: সিদ্দিকা কবীর
Previous Post:ভুনা নিরামিষ
Next Post:এঁচোড়ের নিরামিষ তরকারি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑