বাদামি কোরমা
| খাসীর মাংস | ১/২ কেজি | জিরা,বাটা | ১/২ চা. চা. |
| ঘি বা তেল | ১/৪কাপ | ধনে,বাটা | ১ চা. চা. |
| পেঁয়াজ,কুচি | ২ টে. চা. | হলুদ,বাটা | ১/২ চা. চা. |
| রসুন,কুচি | ১ চা. চা. | মরিচ,বাটা | ১/২ চা. চা. |
| এলাচ | ৩ টি | বাদাম,বাটা | ১ টে. চা. |
| দারচিনি.২সে.মি | ২ টুকরা | নারিকেল,বাটা | ১ টে. চা. |
| লবঙ্গ | ২ টি | লবণ,স্বাদ অনুযায়ী |
১। মাংস বড় টুকরা কর।
২। ঘিয়ে পেঁয়াজ,রসুন ও আদা দিয়ে হালকা ভাজ যেন পেঁয়াজ বাদামী রং না হয়। অন্যান্য মসলা দিয়ে মৃদু আঁচে ৪-৫মিনিট ভাজ। মাংস.দই এবং বাদাম দিয়ে অল্প আঁচে রান্না কর।
৩। মাংস সিদ্ধ হলে নারিকেল ও লবণ দিয়ে নেড়ে দমে রাখ (বাটা নারিকেলের পরিবর্তে
১/২ কাপ নারিকেলের দুধ দেয়া যায়)।
Leave a Reply