• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুরগির মাংস ও ফুলকপির ঝোল

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » মুরগির মাংস ও ফুলকপির ঝোল

মুরগির মাংস ও ফুলকপির ঝোল

উপকরণঃ মুরগি দেড় কেজির ১টি, ফুলকপির মাঝারি আকারের টুকরা ১০-১২টি, সয়াবিন তেল ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা সিকি কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, গোলমরিচ ১০-১২টি, তেজপাতা ছোট ১টি।

প্রণালীঃ তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিতে হবে। সামান্য ভেজে নিতে হবে। সব ধরনের মসলা বাটা ও গুঁড়া মসলা এক কাপ পানিতে মিশিয়ে কড়াইয়ে ঢেলে দিন। এরপর এটি ভালোভাবে কষিয়ে নিন। মসলা ভুনা হয়ে তেলের ওপর উঠে এলে এতে মাংস ঢেলে দিন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করুন। তিন-চার মিনিট কষানোর পর ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। এরপর চুলায় ঢেকে মাঝারি আঁচে রাখুন। ফুলকপি ও মাংস সেদ্ধ হলে নামিয়ে নিন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৮, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংস
Previous Post:সবজি পেঁয়াজু
Next Post:দুধ-সাগুতে ভেজানো বাকরখানি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑