• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুধ-সাগুতে ভেজানো বাকরখানি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » দুধ-সাগুতে ভেজানো বাকরখানি

দুধ-সাগুতে ভেজানো বাকরখানি

উপকরণঃ দুধ ১ লিটার, সাগু ২ টেবিল চামচ, চিনি ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ, গোলাপ পানি ১ চা চামচ, বাকরখানি ৬-৭টি।

প্রণালীঃ দুধ একবার ফুটিয়ে সাগুদানা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। চুলার আঁচ মাঝারি রেখে একটু পরপর তা নাড়তে হবে। সাগুদানা সম্পূর্ণ চকচকে দেখালে এতে চিনি দিতে হবে। তবে চিনি একবারে না দিয়ে দু-তিনবারে দিয়ে নাড়তে হবে। এরপর গোলাপ পানি দিয়ে নামিয়ে নিন। পরিবেশন পাত্রে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিন। পরে বাকরখানিগুলো ওর মধ্যে ভিজিয়ে দিন। এর সঙ্গে কিসমিস বা আম-কলা কুচি করে কেটে পরিবেশন করতে পারেন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৮, ২০০৯

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:মুরগির মাংস ও ফুলকপির ঝোল
Next Post:সাংঘাতিক যে জীবন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑