• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইলিশমাথায় কচুশাকের ভর্তা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » ইলিশমাথায় কচুশাকের ভর্তা

উপকরণঃ কচুর শাক ২৫০ গ্রাম, ইলিশ মাছের মাথা ১টি, লেবুর খোসার কুচি ১ চা চামচ, কাসুন্দি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, রসুন কোয়া ৪টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, সরষের তেল ১ টেবিল চামচ, লবণ প্রয়োজনমতো, লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালীঃ কচুর পাতা গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে। এবার মাছের মাথার সঙ্গে পেঁয়াজ বাদে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে একটার ওপর একটা পাতা রেখে ওপরের পাতায় মাখানো মাথা দিয়ে পাতা গোল (রোল) করে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। এবার বসানো ভাতের ওপর অথবা ভাপে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে প্রথমে মাথাটা পাটায় বেটে শাক মিশিয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ০৫, ২০০৮

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:ইলিশ মাছের মালাইকারি
Next Post:সরষে-হেলেঞ্চায় মুগডাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑