• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইলিশ-পটলের দোলমা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » ইলিশ-পটলের দোলমা

উপকরণঃ পটল বড় সাইজের ১২ থেকে ১৪টি, আদা বাটা আধা চা চামচ, ইলিশ মাছের কাঁটা বাছা সেদ্ধ কিমা দেড় কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, লবণ পরিমাণমতো, হলুদের গুঁড়া আধা চা চামচ ও তেল ৩ টেবিল চামচ।

প্রণালীঃ ১· তেল গরম করে আদা বাটা ও পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে হলুদ, লবণ ও মাছের কিমা দিয়ে ভুনতে হবে। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে।
২· পটলের দুই মাথা না কেটে পাতলা করে খোসা কেটে বাদ দিয়ে লম্বায় পটলের একদিক চিড়ে ভেতরের বিচি বের করে নিয়ে রান্না করা ইলিশের কিমা ভালোভাবে ঠেসে ভরতে হবে।

উপকরণঃ পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, সাদা গোলমরিচ বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, তেল আধা কাপ, চিনি ১ চা চামচ, টক দই ৩ টেবিল চামচ ও পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ।

প্রণালীঃ তেল গরম করে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে সব বাটা মসলা কষিয়ে লবণ, টক দই ও পানি দিতে হবে। ফুটে উঠলে পটল দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। পটল সেদ্ধ হলে চিনি, গরম মসলার গুঁড়া ও কাঁচামরিচ দিতে হবে। বেরেস্তা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ২৯, ২০০৮

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:আস্ত ইলিশ মাছের কাঁটা গলানো
Next Post:ইলিশ মাছের মালাইকারি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑