• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইলিশ সাদা স্টু

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » ইলিশ সাদা স্টু

উপকরণঃ ইলিশ ৬ টুকরা (পেটি-গাদা মেলানো), ময়দা ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, পেঁয়াজ কুচি (মোটা-মাঝারি) ১ কাপ, কাঁচামরিচ (মাথা চিড়ে বিচি ফেলা) ৫-৬টি, চিনি ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ ও পানি ৩ কাপ।

প্রণালীঃ ১· মাছ টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
২· মাঝারি সসপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ছেড়ে নরম করে নিতে হবে।
৩· এরপর সসপ্যানে আদা বাটা ও লবণ মিশিয়ে মাছ কষাতে হবে।
৪· কুসুম গরম করা ৩ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে ১০-১২ মিনিট ফোটাতে হবে। অল্প (সিকি কাপ) পানিতে ময়দা, লেবুর রস ও চিনি গুলিয়ে মাছের ঝোলে ঢেলে দিতে হবে। এরপর ৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে নামাতে হবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ২৯, ২০০৮

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:ইলিশের মাথা আর ডিমের দোপেঁয়াজা
Next Post:আনারস ইলিশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑