• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আনারস ইলিশ

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » আনারস ইলিশ

উপকরণঃ ইলিশ মাছ ১টি, আনারস ১টি, পেঁয়াজ বাটা সিকি কাপ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, জাফরানের রং সামান্য, সয়াবিন তেল ৩-৪ কাপ, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদের গুঁড়া ১ চা চামচ ও নারকেলের দুধ ১ কাপ।

প্রণালীঃ মাছ বড় টুকরা করে কেটে হলুদ ও লবণ মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে। আনারস কুরিয়ে নিতে হবে। গরম তেলে পেঁয়াজ কুচি ভাজতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে বাটা মসলা কষিয়ে মাছ দিতে হবে। ৫-৬ মিনিট পর মাছ তুলে আনারস দিয়ে কষাতে হবে। ১ কাপ পানি দিতে হবে। এরপর লবণ ও চিনি দিতে হবে। পানি শুকিয়ে গেলে নারকেলের দুধ দিতে হবে। ফুটে উঠলে মাছ ও কাঁচামরিচ দিতে হবে। তেলের ওপর এলে নামাতে হবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ২৯, ২০০৮

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:ইলিশ সাদা স্টু
Next Post:নোনা ইলিশে বেগুন ভুনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑