• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গরম ভাতে ভাপে ইলিশ

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » গরম ভাতে ভাপে ইলিশ

উপকরণঃ ইলিশ ৬ টুকরা, পেঁয়াজ কিমা ২ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, বিচি ফেলা কাঁচামরিচ (আধাবাটা) ৫-৬টা, সরিষার তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কলাপাতা মোড়ানোর জন্য এবং টুথপিক প্রয়োজনমতো।

প্রণালীঃ ১· পানি ঝরানো ইলিশ মাছের টুকরা সব উপকরণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রেখে কলাপাতায় মুড়িয়ে টুথপিক দিয়ে আটকাতে হবে।
২· সদ্য মাড় ঝরানো গরম ভাত, হাঁড়ি থেকে কিছুটা উঠিয়ে কলাপাতায় মোড়ানো মাছ রেখে বাকি ভাত আবার হাঁড়িতে ঢেলে চেপে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অল্প জ্বালে ১২ থেকে ১৫ মিনিট দমে রাখতে হবে।
৩· সুঘ্রাণ বের হলে চুলা বন্ধ করে দিতে হবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ২৯, ২০০৮

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:সবজি
Next Post:ইলিশের টিকিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑