• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সবজি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » সবজি

উপকরণঃ পেঁপে ফালি ১ কাপ, গাজর ফালি আধা কাপ, মিষ্টি কুমড়া ফালি আধা কাপ, ঝিঙ্গা ফালি ১ কাপ, বরবটি ১ ইঞ্চি লম্বা করে কেটে আধা সেদ্ধ আধা কাপ, বেবি কর্ন ফালি সিকি কাপ, পটল বা বাঁধাকপি ফালি আধা কাপ, পছন্দমতো মৌসুমী সবজি, পেঁয়াজ পাতা সিকি কাপ, পেঁয়াজ কুচি ৩ টে· চামচ, আদা মিহি কুচি ১ টে· চামচ, রসুন কুচি ১ চা চামচ, জিরা সিকি চা চামচ, তেজপাতা ১টা, কারিপাউডার ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ, তেল ৩ টে· চামচ, কাঁচা মরিচ ফালি ২টা, আস্ত কাঁচা মরিচ ৪/৫টা।

প্রণালীঃ

  1. তেল গরম করে তেজপাতা ও জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন ও আদা দিয়ে ভেজে এবং বরবটি ও ঝিঙা বাদে সমস্ত সবজি দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। সবজি সেদ্ধ না হলে অল্প অল্প করে পানি দিতে হবে।
  2. সবজি আধা সেদ্ধ হলে ঝিঙা দিয়ে লবণ, কাঁচা মরিচ ফালি ও বরবটি দিতে হবে।
  3. ঝিঙা সেদ্ধ হয়ে সবজির পানি শুকিয়ে এলে চিনি, কাঁচা মরিচ, কারিপাউডার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।

উত্সঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ০২, ২০০৫

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:ওল্ড পিপল
Next Post:গরম ভাতে ভাপে ইলিশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑