• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঠান্ডা মুরগির স্যালাড

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » ঠান্ডা মুরগির স্যালাড

উপকরণঃ

  1. হাড়ছাড়া মুরগি – ২৫০ গ্রাম
  2. সবুজ পেঁয়াজ পাতা – ৪/৫টি
  3. মাখন – ১ চা চামচ
  4. সিদ্ধ করা আলু – ২টি
  5. আঙুর – ১০০ গ্রাম
  6. কিসমিস – ২৫ গ্রাম
  7. বড় আপেল – ১টি
  8. মেয়োনিজ – ১/৪ কাপ
  9. নুন, গোলমরিচ – স্বাদ অনুযায়ী 

প্রণালীঃ

  1. মুরগির টুকরো লবণ গোলমরিচ দিয়ে সিদ্ধ করে লম্বা লম্বা করে ছিঁড়ে নিন।
  2. পেঁয়াজ পাতার শাদা অংশ লম্বা সরু সরু করে কেটে মাখন গরম করে তাতে মিনিটখানেক নাড়াচাড়া করে নামিয়ে নিন।
  3. সিদ্ধ আলু ছোট ছোট ডুমো করে কেটে নিন।
  4. আপেলও খোসা ছাড়িয়ে আলুর মত কেটে নিন।
  5. আঙুর অর্ধেক করে বিচি ফেলে দিন। 
  6. এবার একটি পাত্রে চিকেন, আলু, আপেল, কিসমিস, সবুজ পেঁয়াজ পাতা, অর্ধেকটা আঙুর, লবণ, মেয়োনিজ, গোলমরিচ গুঁড়ো সব হালকা হাতে মেশান।
  7. দুটো বড় চামচ দিয়ে মেশাতে পারলে ভাল হয়।
  8. ওপরে অবশিষ্ট আঙুর দিয়ে সাজিয়ে ফ্রিজে রাখুন।
  9. খুব ঠান্ডা পরিবেশন করবেন। 
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:অঙ্কুরিত মুগ ও ছোলার স্যালাড
Next Post:টক-ঝাল-মিষ্টি ফলের স্যালাড

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑