• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কৈ যাইরে ঘোর সন্ধ্যা সময়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি কৈ যাইরে ঘোর সন্ধ্যা সময়
(বিচ্ছেদ)
আমি কৈ যাইরে ঘোর সন্ধ্যা সময়
কার বাড়িতে যাইব আমি কে দিবে আশ্রয় ॥
গুরুগো …
একতো আঁধার রাতি, নাইকো আমার সঙ্গের সাথী
গতিবিধি কি জানি কি হয়।
চলছি আমি এক পথে ভারি বুঝা আছে সাথে
পথে পথে ভূত-পিচাশের ভয় ॥
গুরুগো …
যারা ছিল আমার আপন, সকলেই হইয়াছে দুষ্মন
আত্মীয়স্বজন কথা নাহি কয়।
ডাকিলে না দেয় সাড়া, সবায় বলে তাড়া তাড়া
কপাল পুড়া দেরি নাহি সয় ॥
গুরুগো …
কেবা কার পর কেবা আপন, এ সংসার নিশির স্বপন
ঘুম ভাঙ্গিলে এসব কিছুই না।
আজ হইতে ভূতের কাঁচারি, ভেঙ্গে যাবে বসতবাড়ি
কাড়াকাড়ি হবে সবসময় ॥
গুরুগো …
আগে যদি জানতাম আমি এই সবে করবে বেঈমানি
তবে কি আর করতাম পরিচয়।
যাই চলে যাই নাই ভাবনা, আর যেন আসিতে হয় না।
রশিদ উদ্দির এই প্রার্থনা রয় ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে
Next Post:জীবন সঙ্গীতে, ইশারা ইঙ্গিতে, কতভাবে গাইছি গান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑