• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবন সঙ্গীতে, ইশারা ইঙ্গিতে, কতভাবে গাইছি গান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » জীবন সঙ্গীতে, ইশারা ইঙ্গিতে, কতভাবে গাইছি গান
জীবন সঙ্গীতে, ইশারা ইঙ্গিতে, কতভাবে গাইছি গান ॥
ঠুমরি টেস্ কাওয়ালি, কাশ্মিরি ধামাল,
মাঝে মাঝে তেহাই কেটে বাজাইছি ত্রিতাল
আদ্দা চৌতালে, পড়িয়া গোলেমালে, দিতে পারলাম না মধ্যমান ॥
আশা ভুপালিতে করে এত জোড়
স্বপ্নরাজ্য পাইয়া আমি হইয়াছি বিভোর।
যদি পুস্ত আরা, পুত্র কন্যা দারা, আমাকে করেছে হয়রান ॥
পূরবী ভৈরবী সুরে মারছি যখন টান,
কুল ছড়িয়া কুলবধূ হইছে পেরেশান
(পরে) বাজাইয়া আরা টেকা হইল বিষম ঠেকা
হইলাম কত অপমান ॥
ঝিঁঝিট বেহাগ সুরে তুলিয়া রাগিণী।
ললিত খাম্বাজে কত করছি টানাটানি
সুহিনী সুরটে বসে নদীর তটে
তরঙ্গে তরঙ্গে কত গাইছি উজান ॥
বাউলকবি রশিদ বলে সবি গেছে ছেড়ে
তাল, মান, লয়, সুর গেছে একেবারে
দীপক রাগিণী, উঠে দিনরজনী উধ্বশ্বাসে অগ্নিবাণ ।
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:আমি কৈ যাইরে ঘোর সন্ধ্যা সময়
Next Post:আসিলে সমন, শরীরের শক্তি তখন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑