• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে
শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে
আজব রঙ বাঁচি না হুতাসে ॥
গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে
প্রেমেরি অনুরাগে ভ্রমর তাতে বসে ৷
একটি ফুলের তিনটি কলি জলাকারে ভাসে।
একটি ফুলের নকশাভরা টাটকা রসে ॥
ফুলের নামটি স্বর্ণলতা, ধরিয়াছে দুইটি পাতা
ফলে খায় ফুলের মাথা, শুনলে লোকে হাসে ।
ডাল ছাড়িয়া দুইটি পাতা আছে শূন্য দেশে ।
পাথর শিলা পাতার নামটি শিকড় নাই তাহার শেষে ॥
চাইয়া দেখ ফুলের বিচে, কালসাপিনী ঘুম দিয়াছে
মন্ত্র ছাড়া গেলে কাছে পুড়ে যাইবে শ্বাসে ।
সেই ফুলেতে মুখ দিয়া মধু খাইও চুষে
রশিদ উদ্দিন করে সন্ধান পাইড়না সাপিনীর গ্রাসে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:বাজাও বাজাও বাজাও রে মন, তিন তারের বীণা
Next Post:আমি কৈ যাইরে ঘোর সন্ধ্যা সময়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑