• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাজাও বাজাও বাজাও রে মন, তিন তারের বীণা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বাজাও বাজাও বাজাও রে মন, তিন তারের বীণা
বাজাও বাজাও বাজাও রে মন, তিন তারের বীণা ।
দিয়া রজন, বাজায় যেজন, তার বিপদ আর রবে না ॥
তারে তারে তার মিশাইয়া, হৃদয় পদ্মে বাঁজাও যাইয়া
গুরুর পদে আশ্রয় নিয়া, শিখরে তানা না না ॥
ইঙ্গিলা পিঙ্গিলা তারে, মাঝে রেখে সুষুম্নারে ।
ষোল নাম বত্রিশ অক্ষরে কর জপনা ॥
হস্তিনী আর প্রসূরা নারী, দিব্যা আর নামে গান্ধারী
দক্ষিণা আর আলম্বোষা ঝংকারে টানা
কাম ক্রোধ পশুগুলি, মায়ের নামে দাও গো বলি
ধরবে পাতা ফুঠবে কলি, পুরবে কামনা ॥
রশিদ উদ্দিন বলে মুশকিল, ঝিল তারে ফালাইসনা ঢিল
তিন তারে না হইলে একমিল, ঘটবে রে যাতনা ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:এই ভবসাগরে প্রেমেরই লহরে
Next Post:শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑