• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই ভবসাগরে প্রেমেরই লহরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এই ভবসাগরে প্রেমেরই লহরে
এই ভবসাগরে প্রেমেরই লহরে
বাইয়া যাও মানবতরী মনে আছে যার ॥
চৌদ্দ পোয়া লম্বা তরী ষোলজনা দাঁড়ের দাড়ি
পাঁচজনা প্রহরী, চারজনা চরণদার ।
বাও দেখি তাড়াতাড়ি বেলা আছে দণ্ড চারি
নৌকায় তোমার মনবেপারী ধরিবে কাণ্ডার ॥
নায়ে দুইশ ছয়টি জোড়া চব্বিশখানা দিছে গোরা
মানবতরী করল খাড়া কেমন পরিষ্কার ॥
লোহা ছাড়া তক্তা গাড়া চার রঙ্গে তার বার্নিশ করা ।
কোঠায় কোঠায় জিনিস ভরা অনেক প্রকার ।
বাইও তরী ধীরে ধীরে মাল ভরিও মণিপুরে
থাইকো নদীর দক্ষিণ পাড়ে করিলে বেপার ॥
মদনগঞ্জের বাজারে বিকি দিয়ো লাভ করে
আসলেতে খাস্তা পড়ে যায় না যে কাহার
সাবধান সাবধান বলি সঙ্গে রাইখ পুঞ্জির থলি
সেদেশের লোক বড়ই খলি ঠগেরি কারবার ॥
রশিদ উদ্দিন বলে খাঁটি গুরু নামের নিয়ো চিঠি
সেই বাজারে একজন বেডি মোহাল তহশীলদার ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:আপন ঘরের খবর জানতে ও মন তাড়াতাড়ি আয়
Next Post:বাজাও বাজাও বাজাও রে মন, তিন তারের বীণা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑