• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মা-গো মা, ঝি-গো ঝি করলাম কী রঙ্গে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মা-গো মা, ঝি-গো ঝি করলাম কী রঙ্গে
মা-গো মা, ঝি-গো ঝি করলাম কী রঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ॥
গোমাই নদী নষ্ট করল ঐ না কোলা বেঙে ॥
ভাঙ্গা নৌকায় উঠে জল নদী করে কলকল
কলকলাকল পারি না তার সঙ্গে ॥
নদীর নাম কামনা সাগর বাঁকে বাঁকে উঠে লহর গো…
কত সাধুর ভরাডিঙ্গা পার হয় তার তরঙ্গে ॥
ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা গো…
হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে ॥
এই দেহে আইল জোয়ানি ঘরে আইল নয়া পানি গো…
কাম-কামিনী বসিল বাম অঙ্গে ॥
ছিলাম জোয়ান অইলাম বুড়া লইরা গেছে বাকা গোড়া
গলই গোড়া সব গিয়াছে ভেঙ্গে ॥
রশিদ উদ্দিন বলে গানে ভেবে দেখ আপন মনে গো…
একদিন মিশতে হবে মাটির সঙ্গে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়িয়াছে সাঁই
Next Post:ওগো স্ৰষ্টা জাতিভ্ৰষ্টা তুমি হইলা নষ্টার মূল

Reader Interactions

Comments

  1. Shajahan ali

    November 2, 2025 at 1:28 am

    মুর্শিদি গানে বাউলতত্ত্ব গান দিবেন

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑