• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়িয়াছে সাঁই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়িয়াছে সাঁই
এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়িয়াছে সাঁই ॥
কার সঙ্গে যুক্তি করে গড়িলে সংসার,
ভেদেরগঞ্জে গিয়া আমি পাইলাম না কিনার
তুমি সাকার, তুমি নিরাকার, তুমি বিনে আর কেহ নাই ॥
ছায়াবাজির পুতুলরূপে বানাইয়া মানুষ,
যেমনি চালাও তেমনি চলি পুতুলের কী দোষ?
(তোমার) হাতের তারে এমনি কৌশল ছেড়ে দিলে থেমে যাই ॥
তুমি ধর্ম তুমি কর্ম তুমি কর্ণধার,
তোমার কর্ম তুমি কর (কেন) আমরা গোনাগার?
তোমার ইচ্ছায় চলিছে সংসার,
তুমি খাওয়াইলে আমরা খাই ॥
তুমি কখন থাক সিংহাসনে ধরিয়া রাজবেশ
কখন বা ভিখারি হইয়া ভ্ৰম নানান দেশ ।
তোমার রূপের নাই কোন শেষ
জায়গা কইরাছ কোন বা ঠাঁই ॥
তুমি বেহেস্ত তুমি দোযখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ভ্রমর তুমি তাহার গন্ধ
তোমার আমার এই সম্বন্ধ, দেশ-বিদেশ ঘুরে বেড়াই
রশিদ উদ্দিন বলে তোমার পাপ-পুণ্যের ভার
তোমার কর্মে তুমি আবার করিবে বিচার
(তোমার) বেহেস্ত চাই না দোযখ ডরাই না
কেবলমাত্র তোমায় চাই ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:মানুষ ধর মানুষ ভজ শোন বলিরে পাগল মন
Next Post:মা-গো মা, ঝি-গো ঝি করলাম কী রঙ্গে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑