• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো স্ৰষ্টা জাতিভ্ৰষ্টা তুমি হইলা নষ্টার মূল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ওগো স্ৰষ্টা জাতিভ্ৰষ্টা তুমি হইলা নষ্টার মূল
ওগো স্ৰষ্টা জাতিভ্ৰষ্টা তুমি হইলা নষ্টার মূল ॥
নাহি তোমার জাতি ধর্ম নাহি তোমার কুলাকুল ॥
তুমি হিন্দু কিবা হও মুসলমান, বৌদ্ধ জৈন কিংবা খৃষ্টান,
নাইকো তোমার মান অপমান সবার কাছে সমতুল ॥
হিন্দু কিবা হোক না মমিন, তোমার উপর সমান স্বাধীন
তুমি আছ সবার অধীন তবে কেন বাজাও গোল ॥
মেথর মুচি ঘৃণার পাত্র, সবি জানি তোমার ছাত্র
উপলক্ষ তুমি মাত্র ঢোল কাঠিতে বাজাও ঢোল ॥
তুমি চোর তুমি সাধু তুমি তিক্ত তুমি মধু
তুমি স্বামী তুমি বধূ আর যত সব সবি ভুল ॥
তুমি স্বর্গ তুমি নরক ইহাতে আর নাই রে পরখ
নাইকো তোমার ছুরত মুরত আশাতেই ফুটাইছ ফুল ॥
বাউলকবি রশিদ বলে তোমার কথা মনে হইলে
পড়ে যাই মস্ত গোলমালে, কোথায় আছে সূক্ষ্ম স্থূল ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:মা-গো মা, ঝি-গো ঝি করলাম কী রঙ্গে
Next Post:ওরে স্রষ্টা যদি ভ্রষ্টা হইত, যাইত জগৎ ভেঙ্গে-চুরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑