• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাও যেন গাঙে ডোবে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নাও যেন গাঙে ডোবে না – লিরিক্স – শাহ আব্দুল করিম
নাও যেন গাঙে ডোবে না
ওরে মাঝি খবরদার
খবরদার হুঁশিয়ার
আছে ছয় ডাকাইতের অত্যাচার ॥

এই ভবের বাজারে আইলায়
হয়ে দোকানদার
কেউ হাসে কেউ কাঁদে
পাগলের বাজার রে ॥

নাম সম্বলে বাও রে তরী
থেকে হুশিয়ার
দিন যাইতেছে সামনে আছে
বিষম অন্ধকার রে ॥

বেলা গেল সন্ধ্যা হলো
দেয়ায় মারল ডাক
মধ্য গাঙে গিয়া মাঝির
নৌকায় মারল পাক রে ॥

সামিউন বাসির আল্লা
সব দেখে সব শোনে
যারে করিবে পার
মনে মনে জানে রে ॥

নৌকায় বসে আবদুল করিম
ভাবে মনে মনে
অকূল নদীর কূল কিনারা
পাব কত দিনে রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মন যদি হতে চাও মানুষ – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑