• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই
তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
দেশের জন্য প্রাণ ভাই রে করে দাও কোরবান
শান্তির বাতাস নি দেশে আসে রে ॥

জালিম ও দুশমন করিয়া শোষণ
দুর্নীতি এনেছে এই দেশে
দেশেরও মা বোন ঐ কাঁদিতেছে শোন
শত্রু দোতালায় বসে হাসে রে ॥

প্রাণ বাঁচাবার দায় এক মুঠ অন্ন ভিক্ষা চায়
দ্বারে দ্বারে ঘুরে কাঙাল বেশে
ছিড়া বসন গায় ভাই রে সম্মান ঢাকা দায়
কত দুধের শিশু মরে উপবাসে রে ॥

হিন্দু-মুসলমান আমরা এক মায়ের সন্তান
কেন বা মরিব বিদ্বেষে
এক হয়ে দাঁড়াও সবাই দেশের শান্তি চাও
আশা তরী নি মোদের ভাসে রে ॥

যাদের আছে বুদ্ধি বল তারা করিয়া কৌশল
দিনে দিনে সব নিয়েছে চুষে
ওরে সর্বস্বহারা একবার জাগ রে তোরা
পড়েছ কালের করালগ্রাসে রে ॥

আবদুল করিম কয় কারে কর ভয়
জেগে উঠ না কেন রোষে
সোনার পাকিস্তান হয়েছে শ্মশান
জুলুম শোষণ আর ঘুষে রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কত দুঃখ সইব পরানে পাকিস্তানে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:নাও যেন গাঙে ডোবে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑