• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কত দুঃখ সইব পরানে পাকিস্তানে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কত দুঃখ সইব পরানে পাকিস্তানে – লিরিক্স – শাহ আব্দুল করিম
কত দুঃখ সইব পরানে পাকিস্তানে
আর কত দুঃখ সইব পরানে
ঘরে পুড়া বাইরে পুড়া পুড়িয়া হইলাম আঙ্গারা
তবু আগুন বাড়ে দিনে দিনে ॥

চাঁদমুখ করে মলিন দুইশো বৎসর পরের অধীন
ছিলাম মোরা ব্রিটিশের অধীনে
নয় বৎসর হয় ঘুচল বিষাদ পূর্ণ হল মনোসাধ
আমরা হইলাম আজাদ অতি ভাগ্যগুণে ॥

সবাই করি শান্তির আশা কেন বা ঘটে দুর্দশা
বুঝি না হয় কোন বিধির বিধানে
ঘটল কত অঘটন ছয়শো টাকা লবণের মণ
থাকবে স্মরণ ভুলব না জীবনে ॥

জিনিস কিনতে যাই বাজারে দাম চায় যখন দোকানদারে
শুনলে পরে আগুন জ্বলে কানে
ঠেকছে দেশের রাড়ি-বুড়ি পাঁচ টাকায় মিলে না শাড়ি
মান সম্মান আর বাঁচাইব কেমনে ॥

ক্ষুধায় অন্ন না পাইয়া কাঁদে লোকে রাস্তায় পড়িয়া
কত লোক ছাই দেয় কুলমানে
বাউল আবদুল করিম কয় অন্তরে লেগেছে ভয়
না জানি কি হইবে সামনে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আর ঘুমে থেকো না চাষি ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑