• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন যদি হতে চাও মানুষ – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন যদি হতে চাও মানুষ – লিরিক্স – শাহ আব্দুল করিম
মন যদি হতে চাও মানুষ
মানুষকে ভিন বাসিও না
থাকিতে দোষ হয় না মানুষ
করে দেখো বিবেচনা ॥

অজু গোসল করি নিত্য
এতে হয় দেহ পবিত্র
মনের ময়লা না গেলে তো
মন পবিত্র হয় না ॥

মকরম ছিল এ জগতে
সৃষ্টির সেরা এক কালেতে
লান্নতের তক্ত গলেতে
মানুষকে করিয়া ঘৃণা ॥

মানুষ মানুষের বন্ধু হয়
সর্বশাস্ত্রে প্রমাণ রয়
পাগল আবদুল করিমে কয়
এই কথা ভুলিও না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:নাও যেন গাঙে ডোবে না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বন্ধু তুমি জীবনের জীবন – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑