• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভালা মানুষ পাগল হইলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ভালা মানুষ পাগল হইলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম
ভালা মানুষ পাগল হইলাম
বউ ঘরে আইন্যা
বিয়া করিলাম গো না জাইন্যা ॥

ভালা-মন্দ না বুঝিয়া
জমি বেইচ্যা করলাম বিয়া
পাঁচ ছেলে ছয় মাইয়া
ছোটলার নাম মইন্যা
বিয়া করিলাম গো না জাইন্যা ॥

বাড়ি ভরা পুয়া-পুড়ি
খাইতে শুইতে হুড়াহুড়ি
আগে করতাম বেটাগিরি
এখন চলি মাইন্যা
বিয়া করিলাম গো না জাইন্যা ॥

একা ছিলাম ছিলাম ভালো
বিয়ার কী দরকার ছিল
আমারেনু ভূতে পাইল
পরের কথা হুইন্যা
বিয়া করিলাম গো না জাইন্যা ॥

আবদুল করিম ভাবে এখন
আগের কথা করে স্মরণ
আমরা যখন ছিলাম দুইজন
এণ্ডা খাইতাম ভুইন্যা
বিয়া করিলাম গো না জাইন্যা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ওরে চাষি ভাই, শক্ত হাতে লাঙ্গল ধরা চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑