• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম – লিরিক্স – শাহ আব্দুল করিম
ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম
তোমরা কি দোয়া কর অউলাখান দিন কাটাইতাম ॥

মা-বাপে বিয়া দিলা মান ইজ্জতর দায়
তাইন করইন আবুল-তাবুল মনে যেতা চায়
আমারে ঠেকাইছে আল্লায়
আমি কও কিতা করতাম ॥

আমারে হুনাইন না কুনতা মনে মনে ঘুরইন
বুঝর কথা কইলে আরো রাগ-গোসা করইন
পুয়া পুড়িরে মারইন-ধরইন
মনর ভাব কিতা বুঝতাম ॥

কাম না করি ভাত খাওয়া ওই যে মনোভাব
ইতা তো সংসারখান নষ্ট করবার স্বভাব
হেষে যদি পড়ে অভাব
মান ইজ্জত কি হারাইতাম ॥

বাউল আবদুল করিম বলে সবারে জানাই
কাম করো হালাল করে খাও দশ নউকর কামাই
থাকতে আমার তনু-তনাই
পরর হগ্‌দা কেনে খাইতাম ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ভালা মানুষ পাগল হইলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑