• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না – লিরিক্স – শাহ আব্দুল করিম
পুরুষ : খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না
নারী : তুমি ইতা কিতা কও, আমি কিছু বুঝি না
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা ॥

আদিলকিলা কথা কইলে গায়ে আমার আগুন জ্বলে
জ্যৈষ্ঠ-আষাঢ় মাস আইলে কোন বেটি নাইওর যায় না
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা ॥

পুরুষ : তুমি আমি দুইজন মাত্র ঘর ভরা জিনিসপত্র
মোরগরে কে গুড়া দিত, আমি ইতা পারি না
খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না ॥

নারী : আম খাইমু কাঁঠাল খাইমু নয়া একখান কাপড় পাইমু
ভাই-বইনরে দেইখ্যা আইমু আমার কি মনে চায় না?
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা ॥

পুরুষ : নাইওর যদি যাইতে চাও কুনদিন আইবায় কইয়া যাও
নারী : আনতে যদি তুমি না যাও আমি ইবার আইতাম না
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:চাল ছানিত্ কামলা চাচা দিলায় না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑